মূলত কৃষি ব্যতিত ব্যবসায়িক উদ্যোগে বা পারিবারিক স্বচ্ছলতা আনয়নে আমরা দৈনন্দিন জীবনে যে ধরণের কর্মকান্ড করি যার মাধ্যমে অর্থনৈতিক উপার্জন হয় এবং পরিবারে স্বচ্ছলতা আসে তাকেই অকৃষি উদ্যোগ বলে। এ সমস্ত অকৃষিজাত কর্মকান্ডের মাধ্যমে মানুষ কিভাবে দৈনন্দিন জীবনে আরও বেশি স্বচ্ছলতা আনয়ন করবে বা কিভাবে এ সমস্ত কর্মকান্ডের খুঁটিনাটি বিষয় জেনে উদ্যোগী হবে তারই দিকনির্দেশনা ডি.নেট হেল্পলাইন প্রদান করে। বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য তৈরীর উৎপাদন কৌশল, প্রশিক্ষণ, বাজারজাতকরণ সম্পর্কিত তথ্য দিয়ে ডি.নেট জনসাধারণকে সহায়তা করে থাকে। ডি.নেট হেল্পলাইন থেকে প্রদত্ত অকৃষি উদ্যোগ বিষয়ক সেবার ধরণ এবং প্রশ্নের উদাহরণ
অকৃষিজাত বিভিন্ন পণ্যের উৎপাদন পদ্ধতি সম্পর্কিত তথ্য
যেমন : মোম, ব্লক-বাটিক, বাঁশ ও বেতের পণ্য, তৈরী কৌশল, কিভাবে বাজারজাত করবে এবং এতে কি পরিমান খরচ ও আয় হবে সেসম্পর্কিত তথ্য প্রদান করা হয়।
প্রশ্ন : আমি কাপড়ে ব্লক বাটিকের প্রশিক্ষণ নিতে চাই কি ভাবে এই প্রশিক্ষণ নিতে পারবো ? স্বল্প পুঁজি দিয়ে বিভিন্ন ধরণের ব্যবসা সম্পর্কিত তথ্য
যেমন- ভাতের দোকান, চা-নাস্তা, পিঠা, ফুল, বিউটি পার্লার, উন্নত চুলা, ছবি বাঁধাই, ব্যানার -সাইনবোর্ড, সাইবার ক্যাফে ইত্যাদি দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায়,ব্যবসায় লাভ ও খরচের পরিমান, এছাড়াও ব্যবসার টুকিটাকি সম্পর্কিত তথ্য।
প্রশ্ন : আমি উন্নত চুলা তৈরি করতে চাই। কিন্তু এর জন্য নাকি প্রশিক্ষণ নিতে হয়। আমি কিভাবে এই প্রশিক্ষণ নিতে পারবো।
পাউরুটি বিস্কিট, মুড়ি, চানাচুর, কেক, মুড়ালী, আগরবাতি, মোমবাতি, চক, সাবান, গোলাপজল ইত্যাদি তেরী ও বাজারজাতবরণ সম্পর্কিত তথ্য।
প্রশ্ন : আমি চানাচুর- কেক- বিস্কুট বানানো শিখতে চাই । কোথায় গেলে প্রশিক্ষণ পাবো?
এছাড়া অকৃষি বিষয়ক আরও কিছু প্রশ্নের নমুনা নিম্নে প্রদান করা হলো:
প্রশ্ন : বায়ো গ্যাস প্ল্যান্ট তৈরীর প্রশিক্ষন কোথায় দেওয়া হয় । প্রশিক্ষন নিতে কোন টাকা লাগবে কিনা জানতে চাই?
প্রশ্ন: ক্ষুদ্র পরিসরে কিভাবে আত্মকর্মসংস্থান গড়া যায়?
প্রশ্ন : বাড়ীতে বসে বলপেন বানাতে হলে মেশিনসহ কতটাকা খরচ হবে এবং মেশিন কোথা থেকে কিনতে হবে ?
প্রশ্ন: আমি একটি ভালো কম্পানীর মটরসাইকেল কিনতে চাই, কোন কোম্পানীর মটরসাইকেল ভালো হবে এবং দাম কত, কোথা থেকে নেওয়া যাবে ?
প্রশ্ন : ক্রেডিট কার্ড কি? ভিসা কার্ড কি ? এগুলো করার জন্য নুন্যতম কত টাকার প্রয়োজন? মাস্টার কার্ড ও ভিসা কার্ড ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যাবে? কোন কোন ব্যাংক এ সুবিধা দিচ্ছে?
প্রশ্ন:- কেম্বল হাঁসের বাচ্চার ফার্ম খুলনা কোথায় ? আমি বিস্তারিত ঠিকানা ও মোবাইল নং চাই ? আমি ব্যবসা করি কিন্তু এখন সরাসরি ব্যবসা করতে চাই?
প্রশ্ন: আমার একটি ছোট ফোনফ্যাক্সের দোকান আছে, সেখানে এখন আমি ঋষধীরষড়ধফ – আনতে চাই। কোথায় কার সঙ্গে কি ভাবে যোগাযোগ করলে তাড়াতাড়ি পেতে পারি। এবং কেমন খরচ হবে। যদি কোন ডিলারের ফোন নম্বর দেওয়া যায় তবে ভালো হয়।
প্রশ্ন : হস্তশিল্পের কার্যক্রমের উপর কোন ভিসিডি পাওয়া যায় কিনা ? পাওয়া গেলে তার ঠিকানা কি ?
প্রশ্ন : এই টাকাটা কোন দেশের? এটা ভাঙানো যাবে কি না? কোথায় ভাঙানো যাবে? ভাঙানোর পদ্ধতি কি ? এটা ভাঙালে কত টাকা পাওয়া যাবে?
প্রশ্ন : দুবাই, সিংগাপুর, ভারত, সৌদিআরব, ফোন করলে মোবাইল চার্জ কত কাটে জানাবেন ? অকৃষি উদ্যোগ বিষযক প্রশ্ন সংগ্রহের নিয়ম
. সমসাময়িক ঘটনাকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী সমস্যা জানতে চেষ্টা করা
. পরিবারের প্রতিটি সদস্যের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে সে অনুযায়ী প্রশ্ন করা
. ব্যবসায়িক পরিবার হলে কিসের ব্যবসা, কোথায় মালামাল বিক্রি করে/কোন সমস্যা হয় কিনা, নতুন কোন পণ্যের ব্যবসা করতে ইচ্ছুক কিনা, লোন নিতে ইচ্ছুক কিনা, কোন ধরণের প্রশিক্ষণের প্রয়োজন কিনা ইত্যাদি বিষয়ে জানতে হবে।
. মোবাইল লেডিকে হেল্পলাইনের সেবা সমূহ সম্পর্কে স্বচ্ছ ধারনা নিতে হবে এবং গ্রামবাসীদের এর সুফল সমূহ জানাতে হবে।
. মোবাইল লেডিরা পাড়ায় পাড়ায় গিয়ে উঠান বৈঠকের আয়োজন করতে পারে। সেখানে হেল্পলাইনের বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সেবা গ্রহণকারিদের মধ্য থেকে বিভিন্ন সমস্যা বা প্রশ্ন সংগ্রহ করতে পারে।
কেস স্টাডি -
আইডি নং - su-k-4-1300
প্রশ্নকারীর নাম : মালেকা বেগম
বয়স : ৩৫ বছর
থানা : বৈটপুর, জেলা : বাগেরহাট
২০০৮ সালের জানুয়ারী মাসের কথা। আমার এক ছেলে, দুই মেয়ে এবং স্বামীসহ ৫ সদস্যের মোটামুটি স্বচ্ছল পরিবার। স্বামী স্থানীয় একটি এন.জি.ও তে চাকরী করে এবং তিন ছেলেমেয়ে স্কুলে পড়াশুনা করে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু এরই মধ্যে বিপত্তি হিসেবে দেখা দিল ছোট মেয়ে এবং ছেলের ঘন ঘন ডায়রিয়া ও আমার হাতে গুটি গুটি দাগ এবং ঘাঁ দেখা দেয়। আমি বিষয়টি নিয়ে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ছেলেমেয়েকে নিয়ে বৈটপুর পল্লীতথ্যকেন্দ্রে গিয়ে ফোনে ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার ঔষধ দিলেন এবং পানি ফুটিয়ে খেতে বললেন এবং আমার হাত দেখে বললেন আপনি সংসারের কাজে কোন পানি ব্যবহার করেন? আমি টিউবঅয়েলের পানির কথা বললাম। তিনি তখন আমাকে টিউবঅয়েলের পানিতে আর্সেনিক আছে কিনা তা পরীক্ষার কথা বললেন। Íবেং বললেন পানির আর্সেনিক দূর না হলে আপনার হাত এবং বাচ্চাদের ডায়রিয়া কোনটাই ভাল হবেনা। আমি আমার স্বামীকে টিউবঅয়েলের পানির আর্সেনিক পরীক্ষার কথা বললাম। আমার স্বামী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে অফিস আছে, সেখানে পানি পরীক্ষা করে আর্সেনিকের সন্ধান পেল। এখন আমি আবার পল্লীতথ্যকেন্দ্রে আসলাম। এসে আমি মোবাইল লেডি খাদিজা আপাকে বললাম আমার একটা সমস্যা আছে। এখন সমাধান করব বিভাবে ? তিনি তখন আমার সমস্যাটা লিখে ঢাকায় ডি.নেট হেল্পলাইনে পাঠিয়ে দিলেন। পরদিন ছবিসহ আমার কাছে একটি উত্তর আসল।
যেমন -
আর্সেনিকযুক্ত পানি বাড়িতে ফুটিয়ে/থিতিয়ে পুরোপুরি আর্সেনিকমুক্ত করা সম্ভব নয়। পুরোপুরি আর্সেনিকমুক্ত পানি পেতে হলে হুসাম এর সোনো-ফিল্টার ব্যবহার করতে পারেন। এই ফিল্টারের মাধ্যমে ঘন্টায় ২০ লিটার পর্যন্ত পানি আর্সেনিকমুক্ত হয়। এখানে দু’রকম ফিল্টার পাওয়া যায়। একটির মূল্য ২,৭৫০/- টাকা এবং অপরটির মূল্য ৩২৫০/- টাকা। এ ফিল্টার নেবার ২ দিন আগে নিæোক্ত ঠিকানায় যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিল্টারটি পুরোপুরি আপ টু ডেট করে রাখবে। এছড়া আপনি নিজে দেখেও ফিল্টার নিতে পারেন।
সোনো ফিল্টার পাবার জন্য আপনি যোগাযোগ করতে পারেন-
ডা: এ. কে. এম মুনীর, কাশেম ক্লিনিক, কোর্টপাড়া, কুষ্টিয়া।
ফোন - ০১৭১৩৯১৮০০৩, ০৭১ ৬১৯০৯, ৬১৩৩৫
এছাড়া ঢাকা থেকেও আপনি এ ফিল্টার সংগ্রগহ করতে পারেন।
ঢাকার ঠিকানা ও ফোন নং-
বাড়ী নং ৫, রোড নং-৮
মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, (শিয়া মসজিদ থেকে পশ্চিম দিকে) ঢাকা। মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭
ফোন - ০১৭১১৮৬৯৩৩২।
হেল্পলাইনের আপার উত্তর অনুযায়ী আমার স্বামী সোনো ফিল্টার এর জন্য ঢাকার ঠিকানায় যোগাযোগ করল এবং ২৭৫০/- টাকা দিয়ে ঢাকা থেকে একটি সোনো ফিল্টার কিনে আনল এবং ব্যবহার বিধিও জেনে আসল। এখন আমার পরিবারে কারও ডায়রিয়া নেই এবং আমার হাতের ঘাঁ ও ভাল হয়ে গেছে। আমি সময়মতো পল্লীতথ্যকেন্দ্রের মাধ্যমে ঢাকায় যোগাযোগ করতে না পারলে আজ আমি এবং বাচ্চারা উভয়েই যে কঠিন রোগে আক্রান্ত হতাম তা কোন টাকার মূল্যে বিচার করা যেতোনা। আমি ও আমার পরিবার হেল্পলাইনের কাছে কৃতজ্ঞ আমাকে এ গুরুত্বপূর্ণ তথ্যসেবা দেবার জন্য। এখন আমি আমার গ্রামের অন্যান্য মহিলাদেরকেও এ ব্যাপারে সচেতন করছি যেন তারাও পানির আর্সেনিক প্রতিরোধে সচেতন হয়।
সর্বশেষ ৫টি প্রশ্ন ও উত্তর
প্রশ্ন
:
:আমার প্রায় ২/৩ মাস ধরে তুথনীর মাঝে চুলকায়। আমার মুখের অন্যান্য সব অংশের ত্বক মসৃণ কিন্তু তুথনীর মাঝের অংশ খসখসে ও কালো। যা সব সময় চুলকায়। আমি মুখে সারলী ক্রিম ব্যবহার করি। এতে দেখা যায় কালো দাগ কমে কিন্তু চুলকানোর ফলে আবার কালো হয়ে যায়। আমি তার জন্য কোন ডাক্তারী ঔষধ সেবন করেনি।
উত্তর
:
উত্তর : আপনাকে সামনে থেকে দেখা প্রয়োজন। আপনি সদর হাসপাতালে যোগাযোগ করেন ।
প্রশ্ন
:
ঢাকায় কোথায় কোথায় ফ্যাশন ডিজাইনের উপর সংক্ষিপ্ত কোর্স করা যায় তার ঠিকানা, কোর্সের মেয়াদ, কোর্স শুরু হবার সময় এবং কত ফি নেয়া হয়?
২১শে এপ্রিল একটি ফ্রি ক্লাস আছে। সেখানে অংশগ্রহণ করে ভর্তি হয়ে সমপ্রতি শুরু হওয়া ব্যাচে ক্লাস করা যাবে। এরপর পরবর্তী ব্যাচের ক্লাস শুরু ৬ মাস পর।
কোর্স ফি - ৫০,০০০/- টাকা (ভর্তির সময় দিতে
হবে ৮ হাজার টাকা,প্রতিমাসে বেতন ৩ হাজার টাকা
এবং ৬ মাস পর রি-এডমিশন ফি দিতে হবে ৬ হাজার টাকা। এভাবে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে)
৩।ইন্সপাইরেশন
ইনষ্টিটিউট অবডিজাইন এন্ড টেকনোলজী
ঠিকানা : এটাচমেন্টে আছে।
কোর্সের মেয়াদ : ৬ মাস/ ১ বৎসর।
কোর্স শুরু হবার সময় : ১৩ এপ্রিল,২০০৯।
কোর্স ফি:
৬ মাস মেয়াদী - কোর্স ফি- ৩৫,৫০০/- টাকা
১ বৎসর মেয়াদী - কোর্স ফি- ৬৫,০০০/-
টাকা
প্রশ্ন
:
আর্কিটেকচার ডিজাইনিং এন্ড এনিমেশন এর উপর কোন কোর্স চালু আছে কিনা থাকলে এ ধরনের কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা জানতে চাই। এবং এসব কোর্স কমপ্লিট করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আছে কিনা?
উত্তর
:
এ ধরণের কম্পিউটার রিলেটেড প্রশ্নের উত্তরগুলো বিটিএন হেল্পলাইন
থেকে দেওয়া হয়। আপনি সেখানে যোগাযোগ করুন।
প্রশ্ন
:
ফুড এন্ড ডেরারিজ সার্ভিজ এ ডিপ্লোমা কোর্স সর্টকোর্স কমপ্লীট করে দুবাই অথবা সিঙ্গাপুর এ কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। সরকার অনুমোদিত কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা জানতে চাচ্ছি।
উত্তর
:
ফুড এন্ড বেভারিজ সার্ভিস এ ডিপ্লোমা কোর্স সর্টকোর্স কমপ্লীট
করে দুবাই অথবা সিঙ্গাপুর এ কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে কে/ কারা ?এ ব্যাপারে বিস্তারিত জানতে বাংলাদেশ
ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এ যোগাযোগ করতে পারেন। কেননা বোয়েসেলই এ ব্যাপারেসঠিক পরামর্শ দিবে।
এছাড়া আপনি যদি ফুড এন্ড বেভারিজ সার্ভিস এ কোন কোর্স করতে
চান তাহলে নিম্নোক্ত প্রতিষ্ঠানে করতে পারেন।
1. Bangladesh
Skill Development Institute [BSDI], Dhaka
Professional : Certificate
Course in House Keeping Operation |
International Diploma in Hotel Management |
Certificate Course in Front Office Management | Certificate Course in Food and
Beverage Service | Certificate Course
in Food and Beverage Production
2. Bangladesh
Hotel and Tourism Training Institute [BHTTI], Dhaka
Address: 147/D, Green Road, Dhanmondi, Dhaka
Phone: 9143654
Professional: Certificate Course in Food and
Beverage Service | Certificate Course
in Food and Beverage Production (Cooking) and Catering Hyzine| Certificate Course in Bekari and Pestry
Shop | Certificate Course in Air
Travel and Agency Operation
প্রশ্ন
:
ইনটেরিয়ার ডিজাইনিং এর উপর কোন ডিপ্লোমা কোর্স চালু আছে কি না? যদি থাকে সেটা কত মাস মেয়াদি সরকার অনুমোদিত কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা জানতে চাই। ইনটেরিয়ার ডিজাইনিং কোর্স শেষে মধ্যপ্রাচ্যে ও এশিয়ার উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ আছে কিনা? থাকলে ফোন bv¤^vi সহ যোগাযোগের ঠিকানা ও বিস্তারিত জানতে চাই।
উত্তর
:
There are 6
Institutions for Interior Design Training
1. Alliance Française de
Dhaka [AFD], Dhaka
Alliance
Française de Dacca is receiving application for 3-month basic course on
Interior Design, for the first time in its history. 6-month course will start
very soon.
Address
26, Mirpur Road
[Science Laboratory end of Dhanmondi Road 3], Dhanmondi, Dhaka
Phone: 8611557, 0189-286001
2. Bangladesh Institute of Art, Design and
Technology [BIADT], Dhaka
Uttara Campus House 1, Road 14, Sector 13, Uttara, Dhaka
Professional: Diploma
in Graphics Design | Diploma in
Interior Design | Diploma in Fashion
Design |
6.
EXIN, Dhaka
Address: H-99, R-11/A, Dhanmondhi, Dhaka
Phone: 9145905
ইনটেরিয়ার ডিজাইনিং কোর্স শেষে মধ্যপ্রাচ্যে ও এশিয়ার উন্নত
দেশে কর্মসংস্থানের সুযোগ আছে কিনা সে সম্পর্কে উক্ত প্রতিষ্ঠানগুলোই আপনাকে ভাল/বিস্তারিত
পরামর্শ দিতে পারবে। কেননা
তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করে এবং এ বিষয়ে অভিজ্ঞ।