ভূমিকা :
হাঁস মুরগী ও গবাদিপশু পালন দারিদ্র বিমোচনে শক্তিশালী ভ‚মিকা পালন করে আসছে। গ্রাম বাংলায় অনেকেই বড় আকারে বা ক্ষুদ্র আকারে খামার করতে গেলে প্রতিনিয়ত বোগ বালাই ও ব্যবস্থ্যাপনাসহ অনেক সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। প‚র্ব থেকেই অসাবধনতা বা ভ‚ল চিকিৎসার কারনে অনেকেই লাভবান হতে পারছেন না। তাই যাঁরা হাঁসমুরগী ও গবাদীপশু পালন করেন তাঁরা যাতে সঠিকভাবে সঠিক সময়ে নিয়মকানুন এবং চিকিৎসা নিতে পারেন সেজন্য ডি. নেট হেল্পলাইনের মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও বড় খামারীদের বিভিন্ন ধরণের পরামর্শ দিয়ে সাহায্য করে থাকে।
ডি.নেট হেল্পলাইনে খেকে প্রদত্ত হাঁসমুরগী ও গবাদিপশু বিষয়ক সেবার ধরণ এবং প্রশ্নের উদাহরণ
গবাদীপশু :ডি. নেট হেল্পলাইন গবাদিপশু বিষয়ে নিম্নলিখিত সেবা সম‚হ দিয়ে থাকে । যেমন- সব ধরনের গবাদিপশুর চিকিৎসায় ঔষধের নাম, মোটা তাজাকরন, ফার্ম বা খামার করতে গেলে উপদেশ, টিকা প্রদান সমন্ধে বিস্তারিত তথ্য এবং অন্যান্য ।
গরু :গরু মোটা তাজাকরন, যতœ ও চিকিৎসা, ফার্ম শুরু করতে কি কি লাগবে এবং কি কি উপায় অবলম্বন করলে লাভবান হওয়া যাবে। এসব সমন্ধে বিস্তারিত তথ্য।
প্রশ্ন:গরু কিভাবে মোটাতাজা করা যায়?
প্রশ্ন:আমার ১ টি গাভী আছে। বয়স ৪ বছর। ওজন ১৭৫ কেজির মত। ২ দিন থেকে পাতলা পায়খানা
করছে। সাথে জ্বর আছে। গাভীটি বর্তমানে গর্ভবতী না। এখন কি ব্যবসা নিতে পারি।
প্রশ্ন:গরুর গায়ে আঠালি পোকা লেগেছে। পোকার জন্য গরুর গায়ে খত দাগ দেখা যাচ্ছে। ওজন ১৩০ কেজি। আগে কোন ঔষধ খাওযানো হয়নি। কিভাবে পোকা দমন করা যায়?
ছাগল :বিভিন্ন রোগের চিকিৎসা, টিকা প্রদান সমন্ধে উপদেশ এবং বিস্তারিত তথ্য।
উদাহরণ:প্রশ্ন:ছাগলের বসন্ত রোগের প্রতিরোধ সম্পর্কে জানতে চাই। কেন বসন্ত হয়?
প্রশ্ন :আমার একটা ছাগলের বয়স ১ বছর । ওজন ১২ কেজি মত হবে সেই ছাগলটার প্রায় ১০ দিন আগে পাতলা পায়খানা হয়েছিল ২ দিন পর এমনিতে ভাল হয়ে গিয়েছিল কিন্তু তার ২ দিনপর আবার পাতলা পায়খানা করছে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়েছে কিন্তু ভাল হচ্ছে না কি করনীয় ?
মহিষ :রোগের চিকিৎসা, প্রতিকার, দুধ উৎপাদন বৃদ্ধিসহ অন্যান্য উপদেশ।
প্রশ্ন:আমার ১ টি মহিষ আছে। বয়স ৩ বছর। ওজন ১৫০ কেজি। কিন্তু এখন পযন্ত র্কোন বাচ্চা দেয়নি। তাই আমি কি কি ব্যবস্থ্যা নিতে পারি?
মেষ :মেষ পালনের সুবিধা, চিকিৎসা, রোগ প্রতিরোধ ইত্যাদি।
শূকর :শুকরের সাধারণ রোগ প্রতিরোধ ও চিকিৎসা
প্রশ্ন:৩ মাস বয়সের শুকরের বাচ্চা দেখতে খুব নোংরা। কিছু খায় না। ওজন ১২ কেজির মত। এখন কি করব?
খরগোশ সহ ইত্যাদি প্রাণির চিকিৎসা, খামার করা এবং আরো বিস্তারিত সব সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
হাঁস-মুরগী, কবুতর সহ অন্যান্য পাখী :বিভিন্ন রোগ, ফার্ম করতে গেলে পরামর্শ, ওজন বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের উপদেশ
হাঁস:হাঁস পালন সমন্ধে বিস্তারিত তথ্য যেমন:বিভিন্ন রোগের টিকা প্রদান কর্মস‚চি, রোগ ও চিকিৎসাা, খামার শুরু করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে লাভবান হওয়া যায়।
প্রশ্ন:আমার ১০ টি হাঁস আছে তাদের পা ল্যাংড়া হয়ে গেছে উঠতে এবং হাটতে পারছেনা । আগে কোন টিকা দেয়া হয়নি। প্রতিবারই এই সমস্যা হয় তাই এবার স্থানীয় ডাক্তারের কাছে থেকে ঔষধ নিয়ে এসে খাওয়ানো হয়েছে তারপরেও সুস্থ নেই এলাকার সব হাঁসেরই এই সমস্যাটা হচ্ছে এর জন্য করনীয় কি ?
মুরগী :মুরগীর বিভিন্ন রোগের চিকিৎসা, প্রতিকার, খামার শুরু করতে উপদেশ, বিভিন্ন টিকা প্রদান এবং অন্যান্য।
প্রশ্ন:ফার্মের মুরগী শরীরে পানি জমে সব সময় বসে থাকে খাবার কম খায় মুরগীর বয়স ২০ দিন এবং সংখ্যা ৫০ টি। আগে কোন ঔষধ খাওয়াইনি। কিভাবে সমাধান করা যায় ?
প্রশ্ন:আমার মোট ৮টি পাকিস্তানি জতের মুরগীর বাচ্চা আছে বাচ্চাগুলোর বয়স এক থেকে দেড় মাস। হঠাৎ করে বাচ্চা গুলো ঝিমাচ্ছে এবং কোন কিছু খাচ্ছে না । এর প্রতিকার কি জানতে চাই?
কবুতর :কবুতরের সাধারন রোগ সম‚হ, প্রতিকার, চিকিৎসা ও টিকা প্রদান কর্মস‚চি।
আমার ১০ টি কবুতর আছে। গতদিন থেকে আমার সব কবুতরের গায়ে গুটি গুটি দেখা যাচ্ছে। বয়স ৪ মাস। আগে কোন টিকা বা ঔষধ খাওযাইনি। এখন কি ব্যবস্থ্যা নিতে পারি।
কোয়েল সহ ইত্যাদি
প্রশ্ন পাঠানোর আগে যে যে বিষয়গুলো অবশ্যই জেনে নিতে হবে।
এসব বিষয়গুলো আগের থেকেই জানা থাকলে খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেয়া যায়। এতে করে সবারই সময়ের অপচয় কম হয়।
হাঁস-মুরগী, কবুতর এর ক্ষেত্রে -
১) সংখ্যা
২) বয়স
৩) টিকা দেয়া হয়েছে কিনা
৪) কি কি লক্ষণ দেখা যাচ্ছে
৫) কয়টা মারা গেছে
৬) কয়দিন ধরে অসুস্থ
নমুনা প্রশ্ন:
আমি ব্রয়লার লালন পালন করি। আমার ফার্মে ২০০ টি মুরগী আছে যেগুলোর বয়স ২০ দিন। ৭ দিন এবং ২১ দিন বয়সে রাণীক্ষেত, ১৪ এবং ২০ দিন বয়সে গামবোরো রোগের টিকা দেয়া হয়েছে। গতকাল থেকে আমার কিছু মুরগীর চুনা পায়খানা যাচ্ছে এবং সাথে ঝিমুনি। আগে ...............ঔষধ খাইয়েছিলাম। এখন আপনার পরামর্শ চাচ্ছি?
গবাদীপশুর ক্ষেত্রে -
১) বয়স
২) টিকা দেয়া হয়েছে কিনা
৩) সংখ্যা
৪) কি কি লক্ষণ দেখা যাচ্ছে
৫) কয়দিন ধরে অসুস্থ
৬) পুরুষ বা স্ত্রী
৭) লিঙ্গ স্ত্রী হলে গর্ভবতী কিনা
৮) জ্বর আছে কি না
৯) আনুমানিক দৈহিক ওজন
১০) আগে কি কোন ঔষধ খাইয়েছেন, থাকলে নাম
নমুনা প্রশ্ন:আমার একটা গাভি আছে, যার বয়স ৪ বছর। এর আগে একটা বাচ্চা দিয়েছে। বর্তমানে গাভীটি ১ মাসের গর্ভবতী। আজ থেকে গাভীটির গায়ে জ্বর আছে এবং সাথে পাতলা পায়খানা যাচ্ছে। এর আগে ...........ঔষধ খাইয়েছিলাম। গাভীটির আনুমানিক ওজন ১৫০ কেজি। আমি এখন আপনার পরামর্শ চাই।
কি কি ভাবে গবাদিপশু ও হাঁস মুরগীর প্রশ্ন নিয়ে আসতে পারেন:
সাধারণত গ্রামের সব বাড়িতেই হাসঁ মুরগী ও গবাদিপশু আছে। তাই প্রথমেই কোন বাড়িতে গিয়ে মানুষের সাথে কুশল বিনিময় করতে হবে। তারপর ঘরের সবার খোঁজ খবর নিতে হবে। এসবের পাশাপাশি গবাদি পশুপাখির খোঁজ খবর নিতে হবে এবং কোন অসুবিধা বা রোগে আক্রান্ত আছে কিনা তা জেনে নিতে হবে। এর পাশাপাশি লোকজনদের খামার করার পরামর্শ দিতে হবে এবং খামার করলে বিভিন্নভাবে লাভবান হতে পারে সে বিষয়ে বুঝাতে হবে। কোন গবাদিপশুর স্বাস্থ্য খারাপ থাকলে এবং টিকা দেয়া না থাকলে হেল্পলাইনের পরামর্শ নেয়ার জন্য সচেতনতা গড়ে তুলতে হবে।
কেস স্টাডি-
নাম: লক্ষী রাণী দাস
বয়স: ৩০
গ্রাম: পশ্চিম চর বাটা
উপজেলা: সুবর্ণচর
জেলা: নোয়াখালী
সেবাগ্রহন করার আই ডি: SU-C-4- 215
লক্ষী রানীর সফলতার কথা
গ্রামীন অসচেতন জনপদের নারীদের মতো একজন কর্মেউদ্যোমী নারী নোয়াখালী জেলার সূবর্ণ চর উপজেলার পশ্চিম চর বাটা গ্রামের বাসিন্ধা লক্ষী রাণী দাস। তার স্বামী বিধান চন্দ্র দাস ৬ বছর আগে তাকে রেখে চলে যায় ভারতে । এর পর লক্ষীর সংসারে অভাবের মাত্রা আরো বেড়ে যায় । এর মাঝে লক্ষী রানী ২ / ১ টা ছাগল পালন করে পরিবারের হাল ধরার চেষ্টা করেন । প্রথমে তিনি একটি ছাগল পালন শুরু করেন ঠিকেই । কিন্তু ছাগলটি উপযুক্ত সময়ে বাচ্ছা প্রসব না করা ও অবশেষে প্রসব করলেও মাত্র একটি বাচ্চা প্রসব করায় ছাগল থেকে তিনি তেমন আয় করতে পারছিলেন না । অবশেষে প্রায় ১ বছর আগে রিলিফের খোজে লক্ষী রাণী পুর্ব চর বাটা ইউনিয়ন পরিষদে আসেন । এ ভবনের দোতলায় অবস্থিত পল্লী তথ্য কেন্দ্র । অনেকের সাথে তিনি পল্লী তথ্য কেন্দ্র দেখতে আসেন। কেন্দ্রের তথ্য কর্মী লক্ষী রাণীকে কেন্দ্রের সেবা সম্পর্কে অবহিত করলেন । তাৎক্ষণিক লক্ষী রাণী তার ছাগলের দেরিতে প্রসব ও কম সংখ্যক বাচ্ছা প্রসব করার সমস্যাটি বুঝিয়ে বলেন । পরে তথ্য কর্মী কেন্দ্রের কম্পিউটারে জিয়নে সংরক্ষিত ছাগলের যতেœর তথ্য দেখিয়ে তা বুঝিয়ে দেন। ত্রর পাশাপাশি ডি.নেট হেল্পণাইনে মোবাইলের মাধ্যমে লক্ষী রাণীকে পশু সম্পদ বিশেষজ্ঞের সাথে তার সমস্যা সমাধানের পরামর্শ নেওয়ার সুযোগ করে দেন। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তিনি ছাগলটিকে যতœ নেন এবং বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার খাওয়ানো শুরু করেন। ত্রর প্ররিপ্রেক্ষিতে গত অক্টোবরে ২০০৭ মাসে তার ছাগলটি ৪ টি বাচ্চা প্রসব করে। লক্ষী রাণী ত্রখন ছাগল পালনের মাধ্যমে তার আর্থিক সচ্চলতা বৃদ্ধি করার লক্ষ্যে আরো বেশী করে ছাগল পালনের পরিকল্পনা হাতে নেন। তিনি জানান পল্লিতথ্য কেন্দ্র থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে যে তথ্য নেন তা দিয়ে তিনি অনেকগুণ বেশী লাভবান হয়েছেন ত্রবং নতুন কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন। তিনি আরো আশেপাশের লোকজনদের পল্লিতথ্য কেন্দ্রের সেবা ও সুযোগ সমন্ধে অবহিত করেন এবং বেশী করে গবাদিপশু পালনের মাধ্যমে আর্থিকভাবে সচ্চল হবার জন্য অনুপ্রাণিত করছেন।
|