আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনও নিরক্ষর। নিরক্ষরতার কারনে তারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যেমন অজ্ঞ তেমনি অনেক জটিল সমস্যার সমাধানের পথ ও জানেনা। যার মধ্যে স্বাস্থ্য সমস্যা অন্যতম। যেকোন রোগব্যধিতে গ্রামের মানুষ বুঝতে পারেনা এখন তাদের কি করনীয় এবং কোথায় গেলে তারা তাদের রোগের সুচিকিৎসা পাবে। আর এ কারনেই গ্রামের সহজ-সরল মানুষ এখনও বিভিন্নভাবে হাতুড়ে ডাক্তার, কবিরাজ, ওঝা দ্বারা চিকিৎসার নামে অপচিকিৎসা, হয়রানি এবং ভুল ও নিæমানের ওষুধ খেয়ে শারীরিক জটিলতার মধ্যে দিন কাটাচ্ছে।
ডি.নেট হেল্পলাইন থেকে স্বাস্থ্যবিষয়ক যে ধরণের সেবা দেওয়া হয় :
ডি.নেট গ্রামীন জনসাধারণের এ সমস্যাকে সমাধানের লক্ষ্যে ঢাকায় তাদের যে হেল্পলাইন আছে সেখানে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পল্লীতথ্যকেন্দ্রের অধীন গ্রামগুলোর অসহায় অসুস্থ্য মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এই পল্লীতথ্যকেন্দ্র এসে অসুস্থ্য মানুষ ডাক্তারের সাথে সরাসরি কথা বলে তার রোগের বর্ণনা দিয়ে ঔষধ নিতে পারে এবং জটিল কোন অসুখ হলে ডি.নেট হেল্পলাইনে অবস্থিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিকটস্থ থানা স্বাস্থ্য কেন্দ্রে অথবা রোগীর নিজ বা পাশের জেলাধীন ভাল ডাক্তার ও হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারে। রোগীর শরীরে যদি অসুখের কোন বাহ্যিক লক্ষণ থাকে তাহলে সে ইচ্ছা করলে ওয়েব ক্যামেরার মাধ্যমে সরাসরি তার সমস্যা ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশন নিতে পারে।
গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ডি.নেটের তথ্যকর্মীরা রয়েছেন। তারা গ্রামের মানুষের কাছে যান, তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং এরই ফাঁকে তাদের কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে সেগুলো তারা লিখে নিয়ে এসে হেল্পলাইনে পাঠান। কোন রোগী চাইলে তার বড়ি থেকেই ফোনে সরাসরি ডাক্তারকে তার সমস্যা জানাতে পারেন এবং ব্যবস্থাপত্র নিতে পারেন। এভাবেই মূলত ডি.নেট হেল্পলাইনের মাধ্যমে গ্রামীন জনসাধারণকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন গ্রহনের সময় নিচে উল্লেখিত তথ্য গুলি সংযুক্ত করতে হবে।
প্রশ্নকারির নাম :
নামের ক্ষেত্রে সম্পূর্ন নাম লিখতে হবে। ডাক নাম লেখা থেকে বিরত থাকতে হবে। কেননা ডাক নামে অনেক সময় বোঝা যায় না প্রশ্নকারী পরুষ না মহিলা। যেমন কাজল, কাজল নাম দিয়ে অনেক সময় বোঝা যায় না প্রশ্নকারি পরুষ না মহিলা। সবসময় নাম সম্পূর্ন লিখতে হবে। প্রশ্নকারির বয়স :
প্রশ্নকারির বয়সের সাথে বছর, মাস, দিন উলে−খ করতে হবে। শুধু সংখ্যা লেখা যাবে না। রহিমা ১২ দিয়ে রহিমার বয়স ১২ বছর, মাস, দিন সবই বোঝানো যায়। তাই বয়স লেখার সময় সম্পর্‚ন লিখতে হবে। যেমন- রহিমা, বয়স ১২ বছর। প্রশ্নকারির সমস্যা :
প্রশ্নকারির সমস্যা একটু বিস্তারিত লিখতে হবে। কতদিন ধরে তার এই সমস্যা তা উলে−খ করতে হবে। যেমন জ্বরের ক্ষেত্রে, তার জ্বর কতদিনের, বর্তমানে জ্বর কত তা থার্মোমিটার দিয়ে মেপে বলতে হবে। দিনের কোন সময় জ্বর বেশি থাকে, কোন সময় থাকে না ইত্যাদি একটু বিস্তারিত লিখতে হবে। বয়স্ক রোগীর ক্ষেত্রে প্রেসার কত তা সঠিক ভাবে মেপে জানাতে হবে। রোগী যদি প‚র্বে কোন ওষুধ গ্রহন করে থাকে তাহলে তার নাম, কত দিন ওষুধ গ্রহন করেছে তার সময় ইত্যাদি তথ্য সংযুক্ত করতে হবে। তথ্য কর্মির করনীয় বিষয়বলী :
তথ্য কর্মিকে প্রেসার ও জ্বর মাপা সঠিক ভাবে শিখতে হবে। যখন সে প্রশ্ন সংগ্রহের জন্য প্রশ্নকারির কাছে যাবে তখন তার সাথে প্রেসার মেশিন ও থার্মোমিটার থাকবে। প্রশ্ন সংগ্রহের সময় বয়স্ক রোগীদের পেসার মেপে নোট করবে। জ্বরে আক্রান্ত প্রশ্নকারির জ্বর মাপতে হবে।
সর্বশেষ ৫টি প্রশ্ন ও উত্তর
প্রশ্ন
:
: আমার একটি সমস্যা যা হলো প্রায় বছর দুই আগে শরীরের অন্যান্য অঙ্গের মত পায়ে ব্রুণ বের হয়। তো সেটা পাকার পর ভেতর থেকে ময়লা বের হয়ে যায়। কিন্তু কিছু দিন পর সেখানে আবারো ময়লার জমানোর মত মনে হয়। আবারো পরিষ্কার করি কিন্তু আবারো ময়লা জমে এ ভাবে সেখানে একটি টিউমার এর মত সৃষ্টি হয়। ডাক্তারকে দেখানোর পর বলেন যে এটা টিউমার হয়েছে এটাকে অপারেশন করতে হবে। এখন আমাকে যদি আপনারা দয়া করে পরামর্শ দেন যে কি করলে এর প্রয়োজনীয় সমাধান পাওয়া যাবে। এর জন্য অবশ্য এর মধ্যে কোন ঔষধ খাওয়া হয় নি।
উত্তর
:
: আপনার সমস্যা শুনে মনে হচ্ছেছোট অপারেশন লাগতে পারে । আপনি সদর হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ।
প্রশ্ন
:
প্রায় গত ১ বছর আগ থেকে নাকে মাংস বৃদ্ধির মত দেখায়। সমস্যাটি এক জন পল্লী চিকিৎসক কে দেখাই তো তিনি আমাকে অপারেশন করতে বলেন। তা প্রায় সে সময় থেকে দুই-তিন মাস পর করলেও চলবে বলে তিনি যানান। কিন্তু বর্তমানে ১ বছর পরেও তার অপারেশন করি নাই যার ফলে ইদানিং নাকে নিশ্বাস নিতে ও নাকের ময়লা পরিষ্কার করতে অনেক সমস্যা দেখা দেয়। এর মধ্যে মাস খানেক আগে রক্তে এলার্জি লেভেল ৫৫০ হওয়ায় বক্ষ বিশেষজ্ঞ ডাক্তার এর অনেক প্রীক্ষার পর চিকিৎসার পর তা ভাল হয়। কিন্তু বর্তমানে নাকের ঔষধ এক জন হোমিও চিকিৎসক এর তিনমাস মেয়াদী কোর্সে ঔষধ খাওয়া শুরু করছি গত৮/৮/০৯ হতে। এই মুহুর্তে আমাকে দয়া করে যদি জানান আমার এই ঔষধ খাওয়া ঠিক হবে কিনা বা এই সময় কি করা উচিত জানালে অনেক উপকৃত হবো।
উত্তর
:
আপনি সদর হাসপাতালে নাক কান বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ
করেন
প্রশ্ন
:
: মাথা ঘোরে, পেটের ভিতর কামরায় এবং কোমরের ডান পার্শ্বে ব্যাথা করে । এই ব্যাথা ১- দেড় ঘন্টা সময় পর্যন্ত থাকে। এর আগে এলোপ্যাথিক এবং হোমিও চিকিস্যা রার পরও ভাল কোন প্রতিকার পায়নি। প্রায় এক সপ্তাহ ধরে হোমিও ঔষধ খাওয়া বদ্ধ করে দেয়া হয়েছে। এই রোগের ভাল প্রতিকার কি?
উত্তর
:
: 1)Tab. Neotack
150mg, ১+০+১,খাবার ৩০ মিনিট আগে খাবেন ১৫দিন ।
২) Tab. Alben ds, ০+০+১,খাবেন ১ দিন ।
3)Tab. Algin, ১+১+১,খাবেন ১০ দিন ।
প্রশ্ন
:
: কোমরের দুই পার্শ্বে প্রচুর ব্যাথা করে। বসে থাকা অবস্থায় কোন ব্যাথা অনুভব হয়না কিন্তু দাড়ানো অবস্থায় কোমরের দুই পার্শ্বে ব্যাথা অনুভব হয়। এ সমস্যা প্রায় ২ - ৩ বছর ধবে।এছাড়া প্রেশার লো। এই রোগের ভাল প্রতিকার কি?
উত্তর
:
উত্তর : 1)Tab. Calbo500mg,0+1+0, খাবেন ১মাস ।
2)Tab. Reset 500mg, ১+১+১,খাবেন
৫দিন ব্যথা হলে ।
প্রশ্ন
:
ঃ প্রায় ২-৩ মাস থেকে পেট ব্যথা করে, কিছু খেলে ফুলে থাকে এবং ৫-৬ মাস থেকে মিনস বন্ধ এবং বাম পা অবশ হয়ে আসে।
ডাক্তারের পরামর্শে নিন্মোক্ত ঔষধগুলো খাচ্ছেন-
অ্যালজিন, প্যানটোনিক্স-২০, ইম্যাগ খাওয়ার আধা ঘন্টা আগে এই গুলো সেবন করেন।
উত্তর
:
আপনি বিবাহিত কিনা জানা প্রযোজন। আপনি পরীক্ষাটি করেডাক্তারের সাথে দেখা করবেন। আপাতত এই চিকিৎসা গ্রহন করেন।
1)Tab. Omidon10mg, ১+১+১,খাবার ৩০মিনিট আগে খাবেন ১৫দিন ।
2)Tab. pabtonix 20mg, ১+০+১,খাবার ৩০ মিনিট আগে খাবেন ।